বান্দার ডাকে আল্লাহ্ কখন সাড়া দেয়
ডেস্ক রিপোর্ট
574
প্রকাশিত: ২৬ জানুয়ারী ২০২৩ | ০৬:০১:৫০ এএম
পবিত্র কোরআন-হাদিসে সময়ের কোনো সীমাবদ্ধতা বা বাধ্যবাধকতা উল্লেখ নেই। বান্দা যেকোনো সময় দোয়া করতে পারেন। আল্লাহও সেই নির্দেশ দিয়েছেন। কোরআনে এ বিষয়ে বলা হয়েছে, ‘তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিবো।’ (সূরা গাফির, আয়াত, ৬০) অন্য এক আয়াতে আল্লাহ তায়ালা বলেন, ‘কোনো আহ্বানকারী যখন আমাকে ডাকে তখন আমি তার ডাকে সাড়া দিয়ে থাকি।’ (সূরা বাকারা, আয়াত, ১৮৬) আল্লাহ বলেন,
وَ اصْبِرْ نَفْسَكَ مَعَ الَّذِیْنَ یَدْعُوْنَ رَبَّهُمْ بِالْغَدٰوةِ وَ الْعَشِیِّ یُرِیْدُوْنَ وَجْهَهٗ
আপনি নিজেকে তাদের সঙ্গে সংযুক্ত রাখুন যারা তাদের রবকে সকাল ও সন্ধ্যায় তার সন্তুষ্টির লক্ষ্যে ডাকে। (সূরা কাহফ, আয়াত, ২৮) হাদিসে বর্ণিত হয়েছে, হজরত আবু উমামা রা. বলেন, রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, ফজরের পর থেকে সূর্যোদয় পর্যন্ত আল্লাহর জিকর-আযকার, তাসবীহ-তাহলীল ও তাকবীর-তাহমীদ করা আমার কাছে ইসমাঈল আ.-এর বংশধর থেকে দুই বা ততোধিক গোলাম আযাদ করার থেকেও অধিক প্রিয় এবং আসরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত (এমন করা) ইসমাঈল আ.-এর বংশধর থেকে চারজন গোলাম আযাদ করার থেকে অধিক প্রিয়। (আলমুজামুল কাবীর তাবারানী, হাদীস ৮০২৮; মুসনাদে আহমদ, হাদীস ২২১৮৫; মাজমাউয যাওয়ায়েদ ১০/১৩২) এছাড়া বিখ্যাত তাবেয়ী আতা ইবনে আবী রাবাহ রাহ. বলেন, যখন ادْعُوْنِیْۤ اَسْتَجِبْ لَكُم এই আয়াতটি নাজিল হলো তখন নবী (সা.)-কে লোকেরা জিজ্ঞাস করল, আমরা কোন সময়ে দোয়া করব তা যদি জানতে পারতাম। সেই সময় সূরা বাকারার নিচের আয়াতটি নাজিল হয়। আয়াতটি হলো-
وَ اِذَا سَاَلَكَ عِبَادِیْ عَنِّیْ فَاِنِّیْ قَرِیْبٌ ؕ اُجِیْبُ دَعْوَةَ الدَّاعِ اِذَا دَعَانِ
বাংলায় অর্থ : আর যখন আমার বান্দারা তোমাকে আমার সম্পর্কে জিজ্ঞাসা করবে, আমি তো নিশ্চয় নিকটবর্তী। আমি আহ্বানকারীর ডাকে সাড়া দেই, যখন আমাকে সে ডাকে। তাই তারা যেন আমার ডাকে সাড়া দেয় এবং আমার প্রতি ঈমান আনে। আশা করা যায় সঠিক পথে চলবে তারা। (সুরা বাকারা, আয়াত, ১৮৬) আয়াতটিতে স্পষ্ট বলা হয়েছে, বান্দা যখনই আল্লাহকে ডাকে, দোয়া করে তখনই বান্দার ডাকে সারা দেন এবং দোয়া কবুল করে থাকেন।
আরও পড়ুন:
অন্যান্য সম্পর্কিত আরও
ভোলার তজুমদ্দিনে বিধিবহির্ভূত নিয়োগ নিয়ে মৃত শিক্ষকের ব্যাংক একাউন্ট জালিয়াতি ও অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি
০২ আগস্ট ২০২৬
ভোলার তজুমদ্দিনে বিধিবহির্ভূত নিয়োগ নিয়ে মৃত শিক্ষকের ব্যাংক একাউন্ট জালিয়াতি ও অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি
০২ আগস্ট ২০২৬
ভোলার লালমোহনের লড লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নের চর অন্নদা প্রসাদ গ্রামের জমি মালিকের মৃত্যুর পর পুত্রদের বিরুদ্ধে মামলার দায়েরের অভিযোগ
২৭ জুলাই ২০২৬
ভোলার ডিবি পুলিশের অভিযানে ৪২৪ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক -১
১০ জুলাই ২০২৬
ভোলায় প্রবাসী সাংবাদিকের পরিবারের ওপর ফের হামলার অভিযোগ
০৮ এপ্রিল ২০২৬
ভোলায় হাসপাতালের ভিতরেই রোগীকে ধর্ষণ, যুবক আটক
০৮ এপ্রিল ২০২৬
