ভোলা সোমবার
২৮ সেপ্টেম্বর ২০২৬
১৭ আগস্ট ২০২৬

তুরুষ্কের পর এবার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

ডেস্ক রিপোর্ট
618

প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারি ২০২৩ | ০৯:০২:২৬ এএম
তুরুষ্কের পর এবার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া ফাইল-ফটো

পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ায় বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) আঘাত হেনেছে একটি মাঝারি ভূমিকম্প। রিখটার স্কেলে এ ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৫।

ভূমিকম্পে এখন পর্যন্ত চারজন মারা গেছেন। এছাড়া ভাসমান একটি রেস্তোরাঁ সাগরে ধসে পড়েছে।

ডেইলি মেইল জানিয়েছে, ইন্দোনেশিয়ার পাপুয়া প্রদেশে এ ভূমিকম্প আঘাত হানে। এর কম্পনে পাপুয়ার জয়পুরায় অবস্থিত একটি ভাসমান রেস্তোরাঁ ধসে পড়ে। তখন রেস্তোরাঁটির ভেতর আটকা পড়েন চার নারী। পরবর্তীতে তাদের সবাইকে মৃত অবস্থায় উদ্ধার করেন উদ্ধারকারীরা।

এছাড়া ভূমিকম্পের আঘাতে জয়পুরার একটি শপিং মল ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় কয়েকজন আহতও হয়েছেন।

ইন্দোনেশিয়ার আবহাওয়া অফিস জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ১টা ২৮ মিনিটে ভূমিকম্প আঘাত হানে। জয়পুরা থেকে ১ কিলোমিটার দূরে মাটির ১০ কিলোমিটার গভীরে এটির উৎপত্তি হয়।

প্রশান্ত মহাসাগরের দেশ ইন্দোনেশিয়া ‘রিং অব ফায়ারের’ কাছে অবস্থিত। বিস্তৃত এ অঞ্চলটি অত্যন্ত ভূমিকম্পপ্রবণ। পুরো বিশ্বের মধ্যে এই অঞ্চলটিতেই আগ্নেয়গিরিতে সবচেয়ে বেশি অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটে।

এদিকে তুরস্ক এবং সিরিয়ায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার মাত্র তিনদিন পর ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে প্রাণহানির ঘটনা ঘটল। ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় এখন পর্যন্ত ১৫ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। আশঙ্কা করা হচ্ছে, মৃতের সংখ্যা আরও বাড়বে।

আরও পড়ুন:

জাতীয় সম্পর্কিত আরও
ভোলার মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময়  ৪৪জনকে আটক :  ভ্রম্যমাণ আদালতে সাজা
ভোলার মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৪৪জনকে আটক : ভ্রম্যমাণ আদালতে সাজা

০৮ সেপ্টেম্বর ২০২৬

ভোলার ডিবি কর্তৃক লালমোহন পৌর সভার স্টোর কিপার জাহিদুল হাসান রাকিব ও নুরুল ইসলামকে ৩৪৮ পিস ইয়াবাসহ আটক
ভোলার ডিবি কর্তৃক লালমোহন পৌর সভার স্টোর কিপার জাহিদুল হাসান রাকিব ও নুরুল ইসলামকে ৩৪৮ পিস ইয়াবাসহ আটক

০৭ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তা, ৬২ হাজার টাকা অনুদান প্রদান
ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তা, ৬২ হাজার টাকা অনুদান প্রদান

০২ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় জাতীয় মৎস্য পক্ষ পালিত :  সফল মৎস্যচাষিকে সম্মাননা প্রদান
ভোলায় জাতীয় মৎস্য পক্ষ পালিত : সফল মৎস্যচাষিকে সম্মাননা প্রদান

১৭ আগস্ট ২০২৬

ভোলাদর্পণ