ভোলায় শারদীয় দুর্গাপূজা মন্ডপের সার্বিক নিরাপত্তায় কোস্টগার্ড
নিজস্ব প্রতিবেদক
75
প্রকাশিত: ০১ অক্টোবর ২০২৫ | ১১:১০:৪৫ পিএম
লাল সূর্য প্রতিবেদক : ভোলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ধর্মীয় উপাসনালয়, গুরুত্বপূর্ণ স্থাপনা ও উপকূলীয় অঞ্চলের সর্বসাধারণের জান-মাল রক্ষায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে সার্বিক বিষয়ে ভোলা শহরের ওয়েষ্টার্ণপাড়াস্থ স্বর্গীয় অজিত গুহের মাঠ মুর্গী পুলা মন্দিরে ব্রিফিং করেন স্টাফ অফিসার (অপারেশন) মোঃ মুত্তাকিন সিদ্দিক।
কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানা যায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই উপকূলীয় এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষাসহ বিভিন্ন ধর্মাবলম্বীদের নিরাপত্তা প্রদান, ধর্মীয় উপাসনালয়, গুরুত্বপূর্ণ স্থাপনা ও সর্বসাধারণের জান-মাল রক্ষায় গুরত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে বাংলাদেশ কোস্টগার্ড। এরই ধারাবাহিকতায় কোস্টগার্ড দক্ষিণ জোন অধিনস্ত উপকূলীয় অঞ্চল সমূহে বসবাসরত হিন্দুধর্মাবলম্বীদের মহা উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ধর্মীয় উপাসনালয়সহ ৮০টি পূজা মন্ডপের সার্বিক নিরাপত্তায় কাজ করছে কোস্টগার্ড দক্ষিণ জোন।
দুর্গাপূজাকে সামনে রেখে যেকোনো ধরনের নাশকতা থেকে জনগণের জানমাল এবং উপাসনালয়সমূহ রক্ষা করা ও যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত আছে কোস্টগার্ড। প্রতিমা বিসর্জনের দিন অতিউৎসাহী জনগণকে ধারণক্ষমতার অতিরিক্ত নৌযানে উঠা থেকে বিরত রাখা, নৌযানে অবস্থানরত অবস্থায় সকলের লাইফ জ্যাকেট পরিধান নিশ্চিত করা এবং সাঁতার না জানা ব্যক্তিকে নৌযানে না উঠার পরামর্শ প্রদানসহ বিভিন্ন বিষয়ে জনসচেতনতামূলক প্রচারণা চালাচ্ছে কোস্টগার্ড। প্রতিমা বিসর্জনের স্থানসমূহে নৌকা ডুবির মতো অনাকাঙ্খিত ঘটনায় জরুরি উদ্ধারের নিমিত্তে কোস্টগার্ডের বিশেষ ডুবুরিদল সর্বদা প্রস্তুত থাকবে। এছাড়াও অনুরোধ করবো যেকোনো জরুরি প্রয়োজনে কোস্টগার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ কল করে প্রয়োজনীয় সহযোগিতা গ্রহণ করুন। আমরা চাই দেশের শান্তিপ্রিয় হিন্দু জনগোষ্ঠী তাদের ধর্মীয় উৎসবটি সুন্দর, সুষ্ঠু ও নিরাপদভাবে উদ্যাপন করুক। তিনি আরও বলেন, কোস্টগার্ডের এধরনের জননিরাপত্তামূলক কার্যক্রম প্রতিমা বিসর্জনের দিন পর্যন্ত অব্যাহত থাকবে।
আরও পড়ুন:
জীবনযাপন সম্পর্কিত আরও
ভোলার কাচিয়ার ময়ফুল কর্তৃক মঞ্জুর, ফজলুর,রফিক ও অলুউল্লাদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানির অভিযোগ : পাল্টা অভিযোগ থানায়
০৪ মে ২০২৬
ভোলা ধনিয়া ইউনিয়নের ৪ কিলোমিটার খাল খনন কার্যক্রমের উদ্বোধন
০২ মে ২০২৬
ভোলায় নিজাম-হাসিনা ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শন করলেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান
০২ মে ২০২৬
ভোলা প্রেসক্লাব নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জনাব, মোঃ নাছির উদ্দিন লিটন ভাইকে আপনাদের দোয়া ও মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করুন ।
০৮ এপ্রিল ২০২৬
ভোলা প্রেসক্লাব নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জনাব, মোঃ নাছির উদ্দিন লিটন ভাইকে আপনাদের দোয়া ও মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করুন ।
০৮ এপ্রিল ২০২৬
ভোলায় ইএসডিও’র পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত
০৩ এপ্রিল ২০২৬
