ভোলা ধনিয়া ইউনিয়নের ৪ কিলোমিটার খাল খনন কার্যক্রমের উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক
1
প্রকাশিত: ০২ মে ২০২৬ | ০৭:০৫:৫৫ এএম
ভোলা ধনিয়া ইউনিয়নের ৪ কিলোমিটার খাল খনন কার্যক্রমের উদ্বোধন
লাল সূর্য প্রতিবেদক : ভোলার সদর উপজেলায় অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির (ইজিপিপি) আওতায় ৪ কিলোমিটার দীর্ঘ একটি খাল খনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের কানাইনগর আন্ধির খাল থেকে মেঘনা নদীর স্লুইসগেট পর্যন্ত এই খনন কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. শামীম রহমান।
২০২৫-২০২৬ অর্থবছরের এই প্রকল্পটি প্রধানমন্ত্রীর নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে গ্রহণ করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, সরকারের এই কর্মসূচি দেশের অতিদরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ইজিপিপির মাধ্যমে একদিকে যেমন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে, অন্যদিকে স্থানীয় অবকাঠামো উন্নয়ন, পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নতি এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে এই প্রকল্প কার্যকর অবদান রাখবে।
তিনি নির্ধারিত সময়ের মধ্যে কাজের গুণগত মান বজায় রেখে প্রকল্পটি সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। এই খালটি পুনরায় খননের ফলে এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন হবে এবং কৃষ জমিতে সেচ সুবিধা বৃদ্ধির মাধ্যমে স্থানীয় অর্থনীতি আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সৈয়দ মুহাম্মদ আজিম উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামান, ভোলা সদর প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমানসহ দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ।
আরও পড়ুন:
জীবনযাপন সম্পর্কিত আরও
ভোলা ধনিয়া ইউনিয়নের ৪ কিলোমিটার খাল খনন কার্যক্রমের উদ্বোধন
০২ মে ২০২৬
ভোলায় নিজাম-হাসিনা ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শন করলেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান
০২ মে ২০২৬
ভোলা প্রেসক্লাব নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জনাব, মোঃ নাছির উদ্দিন লিটন ভাইকে আপনাদের দোয়া ও মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করুন ।
০৮ এপ্রিল ২০২৬
ভোলা প্রেসক্লাব নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জনাব, মোঃ নাছির উদ্দিন লিটন ভাইকে আপনাদের দোয়া ও মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করুন ।
০৮ এপ্রিল ২০২৬
ভোলায় ইএসডিও’র পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত
০৩ এপ্রিল ২০২৬
সিয়াম সাধনায় সুস্থতা ও আত্মশুদ্ধি
১২ মার্চ ২০২৬
