বদলির বিদায়েও ভালোবাসার বন্ধন, ভোলা জেলা পুলিশের সংবর্ধনা পেলেন পুলিশ পরিদর্শক আবু নোমান
নিজস্ব প্রতিবেদক
41
প্রকাশিত: ০১ নভেম্বর ২০২৬ | ০৬:১১:৫০ পিএম
বদলির বিদায়েও ভালোবাসার বন্ধন, ভোলা জেলা পুলিশের সংবর্ধনা পেলেন পুলিশ পরিদর্শক আবু নোমান
লাল সূর্য প্রতিবেদক : বদলিজনিত বিদায় উপলক্ষে ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে সংবর্ধনা পেয়েছেন পুলিশ পরিদর্শক (সশস্ত্র) মোঃ আবু নোমান।
শনিবার (৩১ অক্টোবর) ভোলা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে তাঁর বিদায় উপলক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে পুলিশ সুপার বিদায়ী পুলিশ পরিদর্শক মোঃ আবু নোমানের পেশাগত ও ব্যক্তিগত জীবনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। এ সময় ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।
বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সোহান সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ আহসানুজ্জামান, আরআই, পুলিশ লাইন্স, ডিআইও-১সহ ভোলা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অনুষ্ঠানে বিদায়ী পুলিশ পরিদর্শক আবু নোমানের কর্মজীবনের নতুন অধ্যায়ের সাফল্য ও সমৃদ্ধি কামনা করা হয়।
আরও পড়ুন:
চাকরি সম্পর্কিত আরও
ভোলায় পুলিশ সুপার কার্যালয় পরিদর্শনে বরিশাল রেঞ্জ ডিআইজি
১০ নভেম্বর ২০২৬
ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমানের সভাপতিত্বে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
১০ নভেম্বর ২০২৬
বদলির বিদায়েও ভালোবাসার বন্ধন, ভোলা জেলা পুলিশের সংবর্ধনা পেলেন পুলিশ পরিদর্শক আবু নোমান
০১ নভেম্বর ২০২৬
অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদের প্রতিবাদ
২৮ অক্টোবর ২০২৬
ফেইজবুক আইডিতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ
২৮ অক্টোবর ২০২৬
অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে ভোলায় শিক্ষক সমাজের সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদান
৩০ সেপ্টেম্বর ২০২৬
