ভিয়েতনামে বারে আগুন, নিহত অন্তত ১২
ডেস্ক রিপোর্ট
540
প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর ২০২২ | ০৫:০৯:১৩ এএম
ফাইল-ফটো
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ভিয়েতনামে রাতের আঁধারে একটি বারে অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪০ জন। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) রাতে দক্ষিণ ভিয়েতনামের একটি কারাওকে বারে অগ্নিকাণ্ডে হতাহতের এই ঘটনা ঘটে। বুধবার (৭ সেপ্টেম্বর) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। সরকারি ভিয়েতনাম বার্তাসংস্থার খবর অনুযায়ী, মঙ্গলবার রাতে বিন ডুয়ং প্রদেশের একটি বারে আগুন লাগে।
এদিকে দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটির আরেক সংবাদমাধ্যম ভিয়েতনাম নিউজ জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় প্রদেশ বিন ডুংয়ের একটি জনাকীর্ণ কারাওকে বারে গতকাল রাতে আগুন লেগে ১২ জন মারা গেছে এবং বেশ কয়েকজন আহত হয়েছে।
বুধবার সকাল পর্যন্ত প্রায় ৪০ জনকে দেশটির আন ফু হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে ১১ জন গুরুতর আহত হয়েছেন। থুন আন সিটির একটি তিন তলা ভবনের দ্বিতীয় এবং তৃতীয় তলায় কারাওকে আন ফু বারে রাত ৯টার দিকে আগুনের সূত্রপাত হয়। পরে দ্রুতই সেই আগুন ছড়িয়ে পড়ে।
আগুন ছড়িয়ে পড়ার পর অনেক গ্রাহক এবং বারের কর্মচারী (বেশিরভাগই নারী) আতঙ্কিত হয়ে পড়েন এবং ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলা থেকে মাটিতে লাফ দেন। আর এর ফলে অনেকে আহত হন। এছাড়া অগ্নিকাণ্ডের পর শ্বাসরোধে অজ্ঞান হওয়া অনেককে উদ্ধার করা হয়েছে।
এর আগে ছয় বছর আগে রাজধানী হ্যানয়ের একটি কারাওকে বারে আগুন লেগে ১৩ জন নিহত হয়েছিল।
আরও পড়ুন:
আন্তর্জাতিক সম্পর্কিত আরও
ভোলায় বর্ণাঢ্য র্যালি ও সমাবেশে মহান মে দিবস পালন
০২ মে ২০২৬
ভোলায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
০৯ মার্চ ২০২৬
আজ পবিত্র শবে বরাত
০৩ ফেব্রুয়ারি ২০২৬
ভোলা ইসলামীয়া ইউনানী মেডিকেল কলেজের বার্ষিক কোয়ালিফাই পরীক্ষা-২৫" অনুষ্ঠিত হয়েছে
০১ নভেম্বর ২০২৫
ভোলায় জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) উদযাপন
০৬ সেপ্টেম্বর ২০২৫
আলেপ্পোর কিছু অংশ দখলে নেয়ার দাবি বিদ্রোহীদের
৩০ নভেম্বর ২০২৪
