ভোলা শনিবার
০২ মে ২০২৬
০১ নভেম্বর ২০২৫

ভোলায় বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশে মহান মে দিবস পালন


নিজস্ব প্রতিবেদক
1

প্রকাশিত: ০২ মে ২০২৬ | ০৭:০৫:২২ এএম
ভোলায় বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশে মহান মে দিবস পালন ভোলায় বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশে মহান মে দিবস পালন



আব্দুর রহমান হেলাল : মহান মে দিবস উপলক্ষে ভোলায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ মে) সকালে জেলার বিভিন্ন শ্রমজীবী সংগঠনের অংশগ্রহণে দিবসটি পালিত হয়। এ উপলক্ষে ভোলা কাবিল মসজিদের সামনে থেকে একটি বিশাল র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে ভোলা নতুন বাজার চত্বর হয়ে ওয়েস্টার্ন পাড়া রাস্তায় অবস্থিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের ভোলা জেলা কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক হাজার শ্রমিক অংশ নেন।র‍্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় শ্রমিক নেতারা বলেন, “মে দিবস আমাদের সংগ্রামের চেতনা জাগ্রত করে। এই দিনটি শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের এক অনন্য ইতিহাস বহন করে। আজও বহু শ্রমিক ন্যায্য মজুরি ও নিরাপদ কর্মপরিবেশ থেকে বঞ্চিত—এই অবস্থা পরিবর্তনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।তারা আরও বলেন, “দেশের অর্থনীতির চাকা সচল রাখার পেছনে শ্রমিকদের অবদান অপরিসীম। কিন্তু তাদের জীবনে ন্যায্য সুযোগ-সুবিধার অভাব রয়েছে। একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় শ্রমিকদের অধিকার নিশ্চিত করা অপরিহার্য।”সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ভোলা জেলা সভাপতি ইসমাইল হোসেন মনির, সেক্রেটারি মোঃ বেলায়েত হোসেন, উপদেষ্টা মাওলানা কামাল হোসেন, মোঃ জামাল উদ্দিন, মাওলানা মোঃ আব্দুল গাফফার, মোঃ রুহুল আমিন, মোঃ জাহাঙ্গীর, আতাউর রহমান, মোঃ কামাল হোসেন, রিকশা শ্রমিক নেতা মোহাম্মদ মনসুর, নির্মাণ শ্রমিক নেতা আব্দুস সাত্তার, বাস শ্রমিক নেতা আমজাদ, মুরাদ শিকদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ তাদের বক্তব্যে ডঃ শফিকুর রহমান-এর বক্তব্যের উদ্ধৃতি দিয়ে বলেন, “শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা করা শুধু সামাজিক দায়িত্ব নয়, এটি একটি নৈতিক কর্তব্য। শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার প্রাপ্য মজুরি পরিশোধ করতে হবে—এই শিক্ষা আমাদের সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়।”একই দিনে ইসলামী আন্দোলন বাংলাদেশের ভোলা জেলা উত্তরের সেক্রেটারি মাওলানা তারিকুল ইসলাম তারেকের নেতৃত্বে পৃথকভাবে শ্রমিকদের আরেকটি র‍্যালি অনুষ্ঠিত হয়। সার্বিকভাবে, ভোলায় এবারের মে দিবস পালনে শ্রমিকদের ব্যাপক অংশগ্রহণ ও অধিকার আদায়ের দৃঢ় প্রত্যয় লক্ষ করা গেছে।

 

 


আরও পড়ুন:

ভোলাদর্পণ