রানির শেষকৃত্যের আগে ১০০কর্মীকে বরখাস্ত চার্লসের
ডেস্ক রিপোর্ট
563
প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২২ | ০৫:০৯:০৮ এএম
ফাইল-ফটো
ব্রিটিশ সিংহাসনে বসতে না বসতেই সমালোচনার মুখে পড়েছেন নতুন রাজা। রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য অনুষ্ঠান এখনও শেষ হয়নি। স্বাভাবিকভাবেই ব্রিটেন থেকে শোকের আবহ কাটেনি। এ অবস্থায় রাজ দরবারের অন্তত ১০০ কর্মচারীকে বরখাস্ত করছেন ব্রিটেনের নতুন রাজা তৃতীয় চার্লস। ইতোমধ্যে চাকরি থেকে অব্যাহতি দিয়ে তাদের কাছে চিঠি পাঠিয়েছেন তিনি।
প্রতিবেদনে বলা হয়, শিগগির নিজেদের পুরোনো বাসস্থান ছেড়ে সস্ত্রীক বাকিংহ্যাম প্যালেসে উঠবেন রাজা চার্লস। এজন্য আগের বাসস্থান ক্ল্যারেন্স হাউস থেকে শতাধিক কর্মী ছাঁটাই করছেন তিনি। কারণ, তাদের আর দরকার নেই।
এক বিবৃতিতে রাজপরিবার জানিয়েছে, নবাগত রাজা তৃতীয় চার্লস এবং তার স্ত্রী কুইন কনসর্ট ক্যামিলার বাড়ির কাজকর্ম আপাতত স্থগিত থাকবে। এজন্য সেসব কর্মচারীকে বাদ দেয়া হচ্ছে। তারা বিশ্বস্ততার সঙ্গে এতদিন দায়িত্ব পালন করেছেন। এজন্য তাদের ধন্যবাদ। তবে অবিলম্বে সবাইকে পুনরায় কাজ দেয়ার চেষ্টা করা হবে।
কিন্তু বিষয়টি প্রকাশ্যে আসার পর চার্লসের প্রতি ক্ষোভ ঝেড়েছে কর্মচারী সংগঠন পাবলিক অ্যান্ড কমার্শিয়াল সার্ভিসেস ইউনিয়ন। সংগঠনটির সাধারণ সম্পাদক মার্ক সেরওয়াটকা বলেন, আমরা অনুমান করেছিলাম, রাজপরিবারের কার্যপ্রণালিতে কিছু রদবদল ঘটবে। তবে এত দ্রুত এ সিদ্ধান্ত নেয়া ঠিক হয়নি।
প্রথা অনুযায়ী, রানি এলিজাবেথের মৃত্যুর ২৪ ঘণ্টার মধ্যে রাজসিংহাসনে বসেন চার্লস। তবে তাকে রাজা ঘোষণার অনুষ্ঠানেই কর্মচারীদের সঙ্গে দুর্ব্যবহার করতে দেখা যায়। কলম রাখা নিয়ে তাদের ওপর মেজাজ হারান তিনি। ফলে রানির উত্তরসূরি হিসেবে চার্লস কতটা যোগ্য, তা নিয়ে ইতোমধ্যে প্রশ্ন উঠে পড়েছে।
আরও পড়ুন:
আন্তর্জাতিক সম্পর্কিত আরও
ভোলায় আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত
০২ মে ২০২৬
ভোলায় বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত
০২ মে ২০২৬
ভোলায় বর্ণাঢ্য র্যালি ও সমাবেশে মহান মে দিবস পালন
০২ মে ২০২৬
ভোলায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
০৯ মার্চ ২০২৬
আজ পবিত্র শবে বরাত
০৩ ফেব্রুয়ারি ২০২৬
ভোলা ইসলামীয়া ইউনানী মেডিকেল কলেজের বার্ষিক কোয়ালিফাই পরীক্ষা-২৫" অনুষ্ঠিত হয়েছে
০১ নভেম্বর ২০২৫
