ভোলা শনিবার
১৫ আগস্ট ২০২৬
০৩ ফেব্রুয়ারি ২০২৬

ভোলায়


নিজস্ব প্রতিবেদক
0

প্রকাশিত: ১৫ আগস্ট ২০২৬ | ০১:০৮:১১ পিএম
ভোলায় ইনসি সিমেন্ট"কোম্পানির পক্ষ থেকে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার মো. আশাদুর রহমান বাবু



লাল সূর্য প্রতিবেদক : ভোলায় (১৪ আগস্ট) শুক্রবার সন্ধ্যায় "ইনসি সিমেন্ট" কর্তৃক আয়োজিত বাড়ি নির্মাণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের সামনে উপকূলীয় অঞ্চলে টেকসই, দীর্ঘস্থায়ী ও লবণাক্ততা-প্রতিরোধী ইনসি ইকো প্লাস সিমেন্টের কার্যকারিতা তুলে ধরা হয়। অতিথিবৃন্দ নির্মাণ শিল্পে আধুনিক প্রযুক্তিনির্ভর ও পরিবেশবান্ধব সিমেন্ট ব্যবহারের গুরুত্ব সম্পর্কে মূল্যবান মতামত প্রদান করেন। পাশাপাশি আধুনিক ও লবণাক্ততা-প্রতিরোধী সিমেন্ট ইনসি ইকো প্লাসের ব্যবহার ও এর বিভিন্ন বৈশিষ্ট্য উপস্থাপন করা হয়। অনুষ্ঠানে বাড়ি নির্মাতা ও বিশিষ্ট ব্যবসায়ীগণ অংশগ্রহণ করেন। এসময় উপস্থিত ছিলেন দৈনিক ভোলাদর্পণ ও লালসূর্য সম্পাদক মোঃ মোতাছিম বিল্লাহ। "ইনসি সিমেন্ট"কোম্পানির পক্ষ থেকে ইঞ্জিনিয়ার মো. আশাদুর রহমান বাবু, ইঞ্জিনিয়ার আলআমিন খাঁন এবং ভোলা সদর উপজেলার ডিস্ট্রিবিউটর মেসার্স নাজিবা এন্টারপ্রাইজ এর প্রোপ্রাইটর মো: ইসমাঈল হোসেন উপস্থিত ছিলেন।


আরও পড়ুন:

ভোলাদর্পণ