মিশরে খালে বাস পড়ে নিহত ২১
ডেস্ক রিপোর্ট
558
প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২২ | ০৬:১১:৪২ এএম
ফাইল-ফটো
মিশরের উত্তরাঞ্চলের আগা শহরে যাত্রীবাহী একটি মিনিবাস মহাসড়ক থেকে পিছলে খালে পড়ে গেছে। এতে ২১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ছয় জন। খবর আল জাজিরা’র। শনিবার (১৩ নভেম্বর) বাসটি দেশের উত্তরের ডাকাহলিয়া রাজ্যের আগা শহরের মানসুরিয়া খালে পড়ে যায়। দেশটির নিরাপত্তা বাহিনী জানিয়েছে, ওই বাসে ৩৫ জন আরোহী ছিলেন।
মিশরের স্বাস্থ্য মন্ত্রণায়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, নিহত ২১ জনের মৃত্যু তিনজন শিশুও রয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বাসটির স্টিয়ারিং হুইলে সমস্যার কারণে এ দুর্ঘটনা ঘটে।
আরব এই দেশটিতে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে। এর অন্যতম কারণ দুর্বল সড়ক ব্যবস্থাপনা এবং চালকদের নিয়ম না মানা।
পরিসংখ্যান অনুযায়ী আবর বিশ্বের জনবহুল এই দেশটিতে ২০২১ সালে সড়ক দুর্ঘটনায় প্রায় ৭ হাজার মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া চলতি বছরের জুলাইয়ে বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে প্রায় ২৫ জনের মৃত্যু হয়।
আরও পড়ুন:
আন্তর্জাতিক সম্পর্কিত আরও
ভোলায় আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত
০২ মে ২০২৬
ভোলায় বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত
০২ মে ২০২৬
ভোলায় বর্ণাঢ্য র্যালি ও সমাবেশে মহান মে দিবস পালন
০২ মে ২০২৬
ভোলায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
০৯ মার্চ ২০২৬
আজ পবিত্র শবে বরাত
০৩ ফেব্রুয়ারি ২০২৬
ভোলা ইসলামীয়া ইউনানী মেডিকেল কলেজের বার্ষিক কোয়ালিফাই পরীক্ষা-২৫" অনুষ্ঠিত হয়েছে
০১ নভেম্বর ২০২৫
